সূচিপত্র
- গুগলের সার্চ অ্যালগরিদমের পরিবর্তন: লেক্সিক্যাল থেকে সিমেন্টিক
- YMYL এবং গুগল স্যান্ডবক্স এফেক্ট
- গুগল কেন ইনডেক্স করছে না: AI এবং ChatGPT-এর প্রভাব
- টেকনিক্যাল কারণ: অপরিণত ওয়েবসাইট সাবমিশন
- ইনডেক্সিং সমস্যা এবং কারণের তালিকা
- বাঁচার উপায়: গুগলের EEAT ফর্মুলা
- নিউজ ওয়েবসাইট বনাম সাধারণ ব্লগ: একটি তুলনামূলক বিশ্লেষণ
- ইনডেক্সিং সমস্যা সমাধানের কিছু কুইক টিপস
- প্রশ্ন-উত্তর সেকশন (FAQ)
- শেষ কথা
ব্লগিং বা ওয়েবসাইট পরিচালনার ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় এবং হতাশাজনক সমস্যা হলো গুগল ওয়েবসাইট ক্রল করছে কিন্তু ইনডেক্স করছে না। আপনি অনেক কষ্ট করে একটি আর্টিকেল লিখলেন, এসইও (SEO) করলেন, কিন্তু দিন শেষে দেখলেন গুগল সার্চ কনসোলে “Crawled – currently not indexed” স্ট্যাটাস দেখাচ্ছে। অর্থাৎ, গুগলবট আপনার সাইটে এসেছে, লেখাটি পড়েছে, কিন্তু সার্চ রেজাল্টে দেখানোর জন্য ইনডেক্স করেনি। এটি নতুন এবং পুরাতন উভয় ব্লগারের জন্যই একটি চিন্তার বিষয়।
আজকের এই আর্টিকেলে আমরা একদম গভীরে গিয়ে আলোচনা করব কেন এই সমস্যা হচ্ছে এবং কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়। গুগলের অ্যালগরিদমের পরিবর্তন এবং কন্টেন্ট কোয়ালিটি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এখানে।
গুগলের সার্চ অ্যালগরিদমের পরিবর্তন: লেক্সিক্যাল থেকে সিমেন্টিক
সবার আগে বুঝতে হবে গুগল এখন আর আগের মতো সাধারণ কিওয়ার্ড ভিত্তিক সার্চ ইঞ্জিন নয়। গুগল এখন Lexical থেকে সরে এসে Semantic Search অ্যালগরিদম বেশি ফলো করছে। সহজ কথায়, আগে গুগল দেখত আপনি আপনার লেখায় কতবার কিওয়ার্ড ব্যবহার করেছেন। কিন্তু এখন গুগল বোঝার চেষ্টা করে আপনার লেখার ভাবার্থ বা Context কী।
গুগল এখন সেই সব তথ্য বা ইনফরমেশন এড়িয়ে চলছে যা তাদের ডেটাবেসে বা ইন্টারনেটে ইতিমধ্যে প্রচুর পরিমাণে আছে। বড় বড় ট্রাস্টেড বা পুরনো ওয়েবসাইটগুলো যদি কোনো টপিক বারবার কভার করে থাকে। আর আপনি যদি সেই একই তথ্য নতুন করে দেন। তাহলে গুগল আপনার পেজটি ক্রল করবে ঠিকই, কিন্তু ইনডেক্স করবে না। কারণ গুগল মনে করে এই তথ্যের জন্য ইউজারদের কাছে ইতিমধ্যে যথেষ্ট উৎস আছে।
YMYL এবং গুগল স্যান্ডবক্স এফেক্ট
আপনার ওয়েবসাইট যদি নতুন হয় এবং এটি যদি YMYL (Your Money Your Life) ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়, তবে ইনডেক্সিং সমস্যা বেশি হতে পারে। YMYL বলতে বোঝায় স্বাস্থ্য, ফাইন্যান্স বা আইন সম্পর্কিত বিষয় যা মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে। গুগল এই ধরনের নতুন সাইটগুলোকে খুব কড়া নজরে রাখে।
আপনি লক্ষ্য করবেন, নতুন ওয়েবসাইটের ট্রাফিক শুরুতে খুব ওঠানামা করে। কখনো বাড়ে, আবার হঠাৎ করে একদম কমে যায়। একে এসইও-এর ভাষায় Google Sandbox বলা হয়। গুগল এই সময়টা আপনার সাইটের মান যাচাই করে। যদি দেখে আপনি নিয়মিত কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছেন তবেই তারা ধীরে ধীরে আপনার পেজগুলোকে সার্চ ইঞ্জিনে স্থায়ী জায়গা বা র্যাঙ্কিং দেয়।
গুগল কেন ইনডেক্স করছে না: AI এবং ChatGPT-এর প্রভাব
আপনার মনে প্রশ্ন জাগতে পারে, গুগল হঠাৎ এত কঠোর কেন হলো? এর পেছনে একটি বড় ইতিহাস আছে। একসময় গুগলের নিজস্ব ডিপ মাইন্ড প্রোগ্রাম LaMDA মডেলের ওপর ভিত্তি করে একটি শক্তিশালী AI Chatbot তৈরির পরিকল্পনা করেছিল। এই বটটি নিমেষেই সব প্রশ্নের উত্তর দিতে সক্ষম ছিল। কিন্তু ভবিষ্যতের ইন্টারনেট ইকোসিস্টেম এবং তথ্যের সঠিকতা নিয়ে শঙ্কা থাকায় গুগল সেই প্রজেক্টটি তখন স্থগিত রাখে।
কিন্তু পরবর্তীতে কিছু গবেষক এবং প্রাইভেট কোম্পানির অর্থায়নে OpenAI-এর মাধ্যমে বাজারে আসে ChatGPT। এটি গুগলের ডেটা ব্যবহার করেই ইউজারদের তথ্য দিতে শুরু করে। সমস্যা তৈরি হলো তখন, যখন ব্লগাররা বা কন্টেন্ট ক্রিয়েটররা ChatGPT বা অন্যান্য AI টুল ব্যবহার করে দেদারসে কন্টেন্ট তৈরি করে গুগলে পাবলিশ করা শুরু করল।
এর ফলে যা হলো:
- ইন্টারনেটে একই তথ্যের বারবার পুনরাবৃত্তি বা Duplication হতে থাকল।
- কন্টেন্টের নিজস্বতা বা ইউনিক ভ্যালু কমে গেল।
- গুগলের সার্ভারের ওপর অযথা লোড বাড়তে থাকল।
গুগলের চিরাচরিত কোয়ালিটি যাচাই করার অ্যালগরিদম এতে চ্যালেঞ্জের মুখে পড়ল। তাই গুগল এখন কঠোরভাবে যাচাই করে দেখছে লেখাটি কি মানুষের জন্য কোনো নতুন ভ্যালু অ্যাড করছে, নাকি এটি কেবলই AI জেনারেটেড রিরাইট কন্টেন্ট। গুগল ওয়েবসাইট ক্রল করছে কিন্তু ইনডেক্স করছে না এটি মূলত গুগলের এই সার্ভার লোড কমানো ও কোয়ালিটি কন্ট্রোলের একটি অংশ।
টেকনিক্যাল কারণ: অপরিণত ওয়েবসাইট সাবমিশন
অনেক সময় আমরা ওয়েবসাইট পুরোপুরি প্রস্তুত না করেই সার্চ কনসোলে সাবমিট করে দিই। আপনার সাইটটি দেখতে হয়তো সুন্দর, কিন্তু গুগলের চোখে এটি অপরিণত বা ‘Immature’ হতে পারে। যেমন:
- ইউনিক ডিজাইন: আপনার সাইটের থিম বা ডিজাইন যদি খুব সাধারণ বা কপি করা হয়।
- কোর ওয়েব ভাইটালস (Core Web Vitals): সাইটের লোডিং স্পিড এবং ইউজার এক্সপেরিয়েন্স খারাপ হওয়া।
- লিগ্যাল পেজ: About Us, Contact Us, Privacy Policy পেজগুলো সঠিকভাবে না থাকা।
- robots.txt ফাইল: এটি সঠিকভাবে কনফিগার না করা।
সাইট পুরোপুরি রেডি না থাকা অবস্থায় যদি আপনি সার্চ কনসোলে ইনডেক্সিং রিকোয়েস্ট পাঠান, গুগলবট এসে ঘুরে যাবে। কিন্তু যখন দেখবে সাইটটি অসম্পূর্ণ তখন সেটিকে ইনডেক্স করবে না। মনে রাখবেন, গুগলবট বা স্পাইডার দিয়ে ইন্টারনেটের প্রতিটি লিংক চেক করতে গুগলের প্রচুর টাকা খরচ হয়। তাই তারা এমন সাইটের পেছনে রিসোর্স নষ্ট করতে চায় না যেখান থেকে ইউজাররা ভালো অভিজ্ঞতা পাবে না। একবার যদি গুগল আপনার সাইটকে ‘Low Quality’ বা অপরিণত হিসেবে ট্যাগ করে দেয় তবে সেখান থেকে বের হয়ে আসা বেশ কঠিন।
ইনডেক্সিং সমস্যা এবং কারণের তালিকা
নিচে একটি ছকের মাধ্যমে ইনডেক্স না হওয়ার প্রধান কারণগুলো তুলে ধরা হলো:
| সমস্যার ধরন | কারণ | সমাধান |
| Crawled – not indexed | কন্টেন্টের মান কম বা ডুপ্লিকেট কন্টেন্ট। | কন্টেন্ট ইউনিক করুন এবং নতুন তথ্য যোগ করুন। |
| Discovered – not indexed | গুগল সাইটটি সম্পর্কে জানে কিন্তু ক্রল করার প্রয়োজন মনে করেনি (বাজেট সমস্যা)। | ইন্টারনাল লিংকিং বাড়ান এবং সাইটের অথরিটি বৃদ্ধি করুন। |
| Technical Error | রোবট txt বা noindex ট্যাগ এর ভুল ব্যবহার। | টেকনিক্যাল এসইও অডিট করুন। |
| Low Quality Page | পেজে তথ্যের স্বল্পতা বা থিন কন্টেন্ট। | বিস্তারিত এবং ইন-ডেপথ আর্টিকেল লিখুন। |
বাঁচার উপায়: গুগলের EEAT ফর্মুলা
আপনি হয়তো ভাবছেন, “সমস্যা তো বুঝলাম, এখন সমাধান কী?” এই সমস্যা থেকে বাঁচার একমাত্র এবং সবচেয়ে কার্যকরী উপায় হলো গুগলের EEAT ফর্মুলা মেনে চলা। EEAT মানে হলো—Experience (অভিজ্ঞতা), Expertise (দক্ষতা), Authoritativeness (কর্তৃত্ব) এবং Trustworthiness (বিশ্বাসযোগ্যতা)।
আসুন জানি কীভাবে এটি আপনার সাইটে প্রয়োগ করবেন:
১. Experience (অভিজ্ঞতা)
গুগল এখন দেখতে চায় কন্টেন্টটি যিনি লিখেছেন, তার ওই বিষয়ে কোনো বাস্তব অভিজ্ঞতা আছে কি না। আপনি আপনার ওয়েবসাইটের Author Bio বা লেখক পরিচিতি সেকশনে নিজের সম্পর্কে বিস্তারিত লিখুন। গুগল আপনার নাম এবং ছবি স্ক্যান করে পুরো ইন্টারনেট জগত খুঁজবে।
যদি দেখা যায় আপনি সোশ্যাল মিডিয়া (যেমন LinkedIn, Facebook) বা অন্য কোনো বড় ওয়েবসাইটে একই বিষয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি বা কাজ করছেন, তবে গুগল আপনাকে একজন অভিজ্ঞ ব্যক্তি হিসেবে গণ্য করবে। লেখকের এই ডিজিটাল ফুটপ্রিন্ট ইনডেক্সিংয়ের জন্য এখন খুব জরুরি।
২. Expertise (দক্ষতা)
সব বিষয়ে পণ্ডিত হওয়ার চেষ্টা করবেন না। একটি নির্দিষ্ট Niche বা বিষয়ের ওপর ওয়েবসাইট তৈরি করুন। একে বলা হয় টপিক্যাল অথরিটি। আপনি গুগলকে বোঝান যে, আপনি দুনিয়ার সব জানেন না, কিন্তু আপনার ওয়েবসাইটের বিষয়টি (যেমন—ফিশিং, টেকনোলজি বা গার্ডেনিং) সম্পর্কে আপনি একজন এক্সপার্ট।
যখন আপনি একটি নির্দিষ্ট টপিকের ওপর একের পর এক গভীর তথ্যসমৃদ্ধ আর্টিকেল লিখবেন, তখন গুগল বুঝবে এই বিষয়ে আপনার সাইটটি অথেনটিক। তখন গুগল ওয়েবসাইট ক্রল করছে কিন্তু ইনডেক্স করছে না—এই সমস্যাটি অনেক কমে যাবে।
৩. Authoritativeness (কর্তৃত্ব)
এটি অর্জন করতে সময় লাগে। যখন আপনার কন্টেন্ট এতটাই ভালো হবে যে অন্য ওয়েবসাইটগুলো আপনার লেখার রেফারেন্স দেবে, তখন আপনার অথরিটি বাড়বে। একেই আমরা ব্লগাররা Backlink বলি।
যত বেশি হাই কোয়ালিটি এবং আপনার নিশ রিলেটেড ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাবেন, গুগলের কাছে আপনার সাইটের গ্রহণযোগ্যতা তত বাড়বে। তাছাড়া ডোমেইন বয়স বা Age একটি ফ্যাক্টর। অনেক সময় দেখবেন আপনার চেয়ে কম DA/PA (Domain Authority) সম্পন্ন সাইট আপনার আগে র্যাঙ্ক করছে বা ইনডেক্স হচ্ছে। এর কারণ হলো তাদের সাইটটি পুরনো এবং তারা সেই বিষয়ে অনেকদিন ধরে একটিভ আছে।
৪. Trustworthiness (বিশ্বাসযোগ্যতা)
এটি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার দেওয়া তথ্য সঠিক কি না, তা যাচাই করার জন্য সোর্স উল্লেখ করুন।
- External Linking: আপনি যদি কোনো তথ্য দেন, তবে সেটি কোথা থেকে পেয়েছেন তার সোর্স লিংক (উইকিপিডিয়া বা বড় নিউজ সাইট) দিন।
- Original Research: যদি আপনি নিজেই রিসার্চ করে থাকেন, তবে তার ডেটা বা প্রমাণ পোস্টে যুক্ত করুন।
- Presentation: আপনার পোস্টটি সুন্দরভাবে সাজান। প্যারাগ্রাফ ছোট রাখুন, বুলেট পয়েন্ট ব্যবহার করুন।
- Grammar & Spelling: বানান এবং ব্যাকরণগত ভুল যেন না থাকে।
- NLP & Infographic: ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) মেনে সহজ ভাষায় লিখুন এবং ছবি বা চার্ট ব্যবহার করুন।
- Internal Linking: নিজের সাইটের এক পেজের সাথে অন্য পেজের লিংক করুন যাতে ইউজাররা দীর্ঘক্ষণ সাইটে থাকে।
নিউজ ওয়েবসাইট বনাম সাধারণ ব্লগ: একটি তুলনামূলক বিশ্লেষণ
অনেকের মনেই এই প্রশ্ন আসে, “ভাইয়া, নিউজ ওয়েবসাইটগুলো তো সব বিষয় নিয়েই লেখে, রাজনীতি থেকে খেলাধুলা সব। তবুও তাদের পোস্ট দেওয়ার সাথে সাথে ইনডেক্স হয় ও র্যাঙ্ক করে। তাহলে আমার নিশ সাইট কেন ইনডেক্স হয় না?”
এটি খুবই যৌক্তিক প্রশ্ন। এর উত্তর হলো— Volume এবং Trust Factor।
একটি নিউজ পোর্টালে প্রতিদিন শত শত কন্টেন্ট পাবলিশ হয়। তাদের ডোমেইন অথরিটি অনেক বেশি থাকে ও তারা গুগলের নিউজ পাবলিশার পলিসি মেনে চলে।
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন!
সেরা কন্টেন্ট রাইটিং টিপস এবং আপডেট পেতে আমাদের কমিউনিটিতে যোগ দিন।
জয়েন করুনসবচেয়ে বড় কথা, আপনি যে টপিক নিয়ে হয়তো ১০০টি আর্টিকেল লিখেছেন, একটি বড় নিউজ সাইট হয়তো সেই একই টপিকের ওপর হাজার হাজার আর্টিকেল এবং নিউজ কভার করেছে। তাদের EEAT প্রোফাইল অনেক শক্তিশালী। গুগল জানে, এই সাইটটি ভুয়া খবর ছড়াবে না (সাধারণত)। তাই তাদের কন্টেন্ট দ্রুত ইনডেক্স হয়।
তবে হতাশ হওয়ার কিছু নেই। আপনি যদি আপনার ছোট নিশ সাইটে কনসিস্টেন্সি ধরে রাখেন এবং EEAT মেনে চলেন। তবে নির্দিষ্ট কিছু কিওয়ার্ডে আপনি নিউজ সাইটকেও টেক্কা দিতে পারবেন। কারণ নিউজ সাইটের কন্টেন্ট হয় জেনেরিক বা সাধারণ আর আপনার কন্টেন্ট হবে স্পেশালাইজড বা বিশেষায়িত।
ইনডেক্সিং সমস্যা সমাধানের কিছু কুইক টিপস
যদি আপনার সাইটে এখনো ইনডেক্সিং সমস্যা থাকে, তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- Unique Title & Meta Description: প্রতিটি পোস্টের টাইটেল এবং মেটা ডেসক্রিপশন যেন আলাদা এবং আকর্ষণীয় হয়।
- Social Share: পোস্ট পাবলিশ করার পর সেটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এতে সোশ্যাল সিগন্যাল তৈরি হয় যা গুগলকে ইনডেক্স করতে সাহায্য করে।
- Google API Indexing: ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা ইনস্ট্যান্ট ইনডেক্সিং প্লাগিন বা গুগল এপিআই ব্যবহার করে দ্রুত ইনডেক্স করাতে পারেন।
- Remove Low Quality Content: যে পেজগুলো কোনো ভ্যালু দিচ্ছে না বা খুব ছোট, সেগুলো ডিলিট করুন অথবা ‘Noindex’ ট্যাগ ব্যবহার করুন। এতে আপনার সাইটের ওভারঅল কোয়ালিটি বাড়বে।
- Regular Update: পুরোনো কন্টেন্টগুলো আপডেট করুন। গুগল ফ্রেশ কন্টেন্ট পছন্দ করে।
প্রশ্ন-উত্তর সেকশন (FAQ)
আমার সাইট ক্রল হচ্ছে কিন্তু ইনডেক্স হচ্ছে না, এটি কি স্থায়ী সমস্যা?
না, এটি স্থায়ী সমস্যা নয়। সাধারণত কন্টেন্টের মান বাড়ালে এবং টেকনিক্যাল বিষয়গুলো ঠিক করলে কিছুদিন পর গুগল নিজে থেকেই পেজগুলো ইনডেক্স করে নেয়।
আমি কি AI টুল বা ChatGPT দিয়ে লেখা কন্টেন্ট ইনডেক্স করাতে পারব?
হ্যাঁ, পারবেন। তবে শর্ত হলো কন্টেন্টটি হুবহু কপি-পেস্ট করা যাবে না। আপনাকে সেটি হিউম্যান টাচ দিতে হবে, ফ্যাক্ট চেক করতে হবে এবং নিজস্ব ভ্যালু অ্যাড করতে হবে।
নতুন ওয়েবসাইটের ইনডেক্স হতে কত সময় লাগে?
একটি সম্পূর্ণ নতুন ওয়েবসাইটের পোস্ট ইনডেক্স হতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। সাইটের অথরিটি বাড়ার সাথে সাথে এই সময় কমে আসে।
Discovered – currently not indexed” মানে কি?
এর মানে হলো গুগল আপনার পেজটির অস্তিত্ব খুঁজে পেয়েছে, কিন্তু ক্রল করার জন্য বা ইনডেক্স করার জন্য এই মুহূর্তে তাদের রিসোর্স বা সময় ব্যয় করেনি। ভবিষ্যতে তারা এটি ক্রল করতে পারে।
শেষ কথা
পরিশেষে বলা যায়, গুগল আপনার ওয়েবসাইট ক্রল করছে বাট ইনডেক্স করছে না এটি বর্তমানে একটি সাধারণ ঘটনা ও এটি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কিছু নেই। গুগল এখন কোয়ালিটির ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে। তারা চায় না ইউজাররা সার্চ করে একই মানের বা ভুল তথ্য পাক।
আপনি যদি একজন দক্ষ কন্টেন্ট রাইটার হিসেবে পাঠকের কথা মাথায় রেখে, সঠিক তথ্য দিয়ে, এবং গুগলের EEAT গাইডলাইন মেনে আর্টিকেল লেখেন, তবে আজ অথবা কাল গুগল আপনার সাইট ইনডেক্স করতে বাধ্য। শর্টকাট বা অটোমেটেড উপায়ে কাজ না করে অর্গানিক এবং অথেনটিক উপায়ে কাজ করুন। মনে রাখবেন, এসইও (SEO) একটি ম্যারাথন দৌড়, স্প্রিন্ট নয়। ধৈর্যের সাথে সঠিক পথে কাজ করলে সাফল্য আসবেই।