সূচিপত্র
অনলাইনে কোনো বিষয়ে জানার জন্য সার্চ করলেই হাজার হাজার তথ্য আমাদের সামনে চলে আসে। অনুসন্ধানে থাকা ওয়েবসাইটগুলো ভালো করে লক্ষ করলে দেখা যাবে তথ্যনির্ভর ওয়েবসাইটের মধ্যে অনেক ব্লগ ওয়েবসাইট আছে। এছাড়া ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে আমরা ব্লগ, ব্লগার বা Blogging নামক শব্দগুলোর সাথে পরিচিত। আমাদের আজকের লেখায় আমরা ব্লগিং কি, কেন করা হয় এবং কীভাবে শুরু করতে হয় সে সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করার চেষ্টা করব।
ব্লগিং কি? (What is Blogging?)
ব্লগ হলো ইংরেজি Weblog এর সংক্ষিপ্ত রূপ। ১৯৯৭ সালে জন বারজার নামক একজন মার্কিন নাগরিক সর্বপ্রথম Weblog শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে ওয়েবলগ শব্দটিকে ভেঙে “We” এবং “Blog” এই দুই নামে বিভক্ত করা হয় যার অর্থ দাঁড়ায় আমরা ব্লগ করি।
ব্লগ এর বাংলা পারিভাষিক শব্দ হলো ডায়েরি। অর্থাৎ আমরা একটি ডায়েরিকে যেভাবে ব্যবহার করি, ব্লগ ঠিক সেই কাজের জন্যই ব্যবহৃত হয়। সময়ের সাথে সাথে ব্লগ ধারণার উৎপত্তিগত অর্থ পরিবর্তন হয়ে গেছে। বর্তমান এই তথ্যপ্রযুক্তির যুগে ব্লগ অর্থ বুঝায় ইন্টারনেটে ব্লগ ওয়েবসাইটের মাধ্যমে লেখালেখি করা। যারা এই ব্লগে লেখালেখি করে এবং মেইনটেইন করে তাদের Blogger বলা হয়।
ব্লগারের ব্লগ লেখার যে প্রক্রিয়া তাকে যৌথভাবে Blogging বলা হয়। ব্লগিং বর্তমান সময়ের ইন্টারনেট নির্ভর একটি অনেক জনপ্রিয় পেশা। যারা ব্লগ লেখে তারা সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়ের উপর অভিজ্ঞ হয়। তারা তাদের অভিজ্ঞতা নিয়মিতভাবে ব্লগে লিপিবদ্ধ করে রাখে। সেই লেখা পড়ে সাধারণ মানুষ তাদের জীবনের নানা সমস্যার সমাধান করে। তো, সহজ কথায় ব্লগিং হলো একটি ডিজিটাল ডায়েরি বা অনলাইন ম্যাগাজিন যেখানে একজন ব্লগার তার অভিজ্ঞতা এবং পরামর্শ লেখা, ছবি এবং ভিডিও এর মাধ্যমে শেয়ার করে।
ব্লগিং কেন করবেন? (Benefits of Blogging)
ব্লগিং করার উদ্দেশ্য সাধারণত দুই প্রকার হয়। প্রথমত নিজের জ্ঞান সবার জন্য উন্মুক্ত করার জন্য এবং দ্বিতীয়ত অনলাইন ইনকাম করার জন্য। বর্তমান সময়ে প্যাসিভ ইনকাম সোর্স হিসেবে ব্লগিং সবার প্রথমে আসে। কারণ ইন্টারনেট থেকে আয় করার জন্য ব্লগ অনেক ভালো একটি উৎস। নিচে ব্লগিং করার মূল কারণগুলো একটি ছকের মাধ্যমে দেখানো হলো:
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন!
সেরা কন্টেন্ট রাইটিং টিপস এবং আপডেট পেতে আমাদের কমিউনিটিতে যোগ দিন।
জয়েন করুন| ব্লগিং করার উদ্দেশ্য | বিস্তারিত সুবিধা |
| ব্যক্তিগত পরিচিতি | ইন্টারনেটে নিজের একটি স্বতন্ত্র ব্র্যান্ড বা পরিচিতি তৈরি হয়। |
| অনলাইন ইনকাম | গুগল অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করা যায়। |
| দক্ষতা বৃদ্ধি | নিয়মিত লেখালেখির ফলে কোনো নির্দিষ্ট বিষয়ে জ্ঞান ও লিখনশৈলী বাড়ে। |
| অন্যকে সাহায্য করা | নিজের অভিজ্ঞতার মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করা সম্ভব হয়। |
| ক্যারিয়ার গঠন | বর্তমানে ব্লগিংকে একটি পূর্ণকালীন পেশা বা স্মার্ট ক্যারিয়ার হিসেবে নেওয়া যায়। |
আপনি যখন আপনার ব্লগে লিখবেন তখন অনলাইনে আপনার একটি পরিচিতি তৈরি হবে। দেখা যাবে গুগলে আপনার নাম লিখে সার্চ দিলে আপনার তথ্য পাওয়া যাবে। অর্থাৎ ইন্টারনেটে আপনার একটি ইউনিক অস্তিত্ব বা পরিচিতি তৈরি করতে ব্লগিং আপনাকে সাহায্য করবে। প্রতি বছর বিভিন্ন পরিসংখ্যান পাবলিশ হয় যেখানে দেখা যায় ব্লগ লিখে অনেকেই স্মার্ট ক্যারিয়ার গড়ে তুলেছে। অতএব, Blogging কে ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য আপনি ব্লগ লিখতে পারেন।
ব্লগিং কিভাবে শুরু করবেন? (How to Start Blogging?)
ব্লগিং শুরু করা অনেক সহজ একটি বিষয়। তবে একটি সফল ব্লগ শুরু করার আগে আপনাকে কিছু বিষয় নির্ধারণ করে নিতে হবে। এই প্রি-প্লানিং আপনার সফলতার পথ প্রশস্ত করবে।
১. ব্লগ এর নাম ও নিস (Niche) নির্ধারণ
ব্লগ তৈরি করার প্রথমে আপনাকে একটি সুন্দর নাম নির্ধারণ করে নিতে হবে। এই নাম পরবর্তীতে আপনার ব্লগ এর Domain Name হবে। আপনাকে ঠিক করতে হবে আপনি কোন বিষয়ে লিখবেন (যেমন: টেকনোলজি, রান্না, ভ্রমণ বা শিক্ষা)। এই ডোমেইন নেম দিয়েই আপনার ব্লগ ইন্টারনেটে পরিচিতি পাবে।
২. ডোমেইন এবং হোস্টিং ক্রয় (Domain and Hosting)
ওয়েবসাইট তৈরি করার জন্য সবার প্রথম প্রয়োজন হয় ডোমেইন এবং হোস্টিংয়ের। ব্লগ যেহেতু একটি ওয়েবসাইট, সেহেতু ব্লগিং শুরু করার আগে ব্লগ ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা (যেমন: www.yourname.com) এবং হোস্টিং হলো ইন্টারনেটে আপনার ফাইলগুলো রাখার জায়গা। কোনো ভালো মানের হোস্টিং কোম্পানি থেকে এই সার্ভিসগুলো কিনে নিতে হবে।
৩. ওয়েবসাইট তৈরি (Website Creation)
আপনি ফ্রি এবং পেইড দুইভাবেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
- Blogger.com: এটি গুগলের একটি ফ্রি সার্ভিস। শুরুতে কোনো খরচ ছাড়াই এখানে ব্লগিং শুরু করা যায়।
- WordPress: ডোমেইন হোস্টিং ব্যবহার করে WordPress এ প্রফেশনাল ব্লগ তৈরি করা যায়। বর্তমানে ব্লগিং করার জন্য এটি বিশ্বের সবথেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম।
৪. ওয়েবসাইট ডিজাইন ও কাস্টমাইজেশন
ব্লগ ওয়েবসাইটগুলো সাধারণত খুব সাদামাঠা হওয়া ভালো। কারণ ব্লগে ভিজিটর আসে কনটেন্ট পড়ার জন্য। অতিরিক্ত হিজিবিজি ডিজাইন থাকলে ভিজিটর স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাই একটি রেসপনসিভ এবং ক্লিন থিম ব্যবহার করে সাইটটি ডিজাইন করতে হবে।
৫. নিয়মিত ব্লগ কন্টেন্ট আপডেট
ব্লগ এবং অন্যান্য ওয়েবসাইটের প্রধান পার্থক্য হলো ব্লগ নিয়মিত আপডেট হয়। অর্থাৎ আপনাকে নিয়মিত নতুন নতুন তথ্যবহুল আর্টিকেল পাবলিশ করতে হবে। আপনার ব্লগের ক্যাটাগরি অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর পর পোস্ট করা জরুরি।
৬. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
আপনার লেখাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য Search Engine Optimization বা SEO করা অত্যন্ত জরুরি। সঠিকভাবে কিওয়ার্ড রিসার্চ করে আর্টিকেল লিখলে গুগল সার্চ থেকে প্রচুর ভিজিটর পাওয়া সম্ভব।
৭. মনিটাইজেশনের জন্য আবেদন
আপনার ব্লগে যখন নিয়মিত ভিজিটর আসতে থাকবে, তখন আপনি আয়ের কথা চিন্তা করতে পারেন। Google AdSense বা ইজয়িক (Ezoic) এর মতো অ্যাড নেটওয়ার্কে আবেদন করে আপনি আপনার ব্লগে বিজ্ঞাপন দেখাতে পারেন এবং সেখান থেকে প্যাসিভ ইনকাম শুরু করতে পারেন।
ব্লগিং নিয়ে কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)
ব্লগিং শুরু করতে কি অনেক টাকা লাগে?
না, আপনি চাইলে গুগলের ব্লগার (Blogger.com) ব্যবহার করে একদম ফ্রিতে শুরু করতে পারেন। তবে প্রফেশনাল ব্লগিংয়ের জন্য সামান্য কিছু টাকা খরচ করে ডোমেইন ও হোস্টিং কেনা ভালো।
ব্লগ থেকে কত দিনে আয় করা সম্ভব?
এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার পরিশ্রম এবং কন্টেন্টের কোয়ালিটির ওপর। সাধারণত নিয়মিত কাজ করলে ৫-৬ মাসের মধ্যে আয় শুরু করা সম্ভব।
কোন ভাষায় ব্লগিং করলে বেশি আয় হয়?
ইংরেজি ভাষায় ব্লগিং করলে আয়ের পরিমাণ কিছুটা বেশি হয়, তবে বর্তমানে বাংলা ব্লগেও প্রচুর ভিজিটর এবং ভালো আয়ের সুযোগ রয়েছে।
ব্লগিং করার জন্য কি কোডিং জানা প্রয়োজন?
না, বর্তমানে ওয়ার্ডপ্রেস বা ব্লগারের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে কোডিং না জেনেই চমৎকার ওয়েবসাইট তৈরি করা যায়।
শেষ কথা
ব্লগিং বর্তমান সময়ের একটি অত্যন্ত সম্মানজনক এবং লাভজনক পেশা। যারা লেখালেখি করতে ভালোবাসেন এবং নিজের জ্ঞান অন্যের সাথে শেয়ার করতে চান, তাদের জন্য ব্লগিং হতে পারে সেরা মাধ্যম। ধৈর্য ধরে নিয়মিত কাজ করে গেলে ব্লগিংয়ের মাধ্যমে কেবল অর্থ উপার্জনই নয়, বরং ইন্টারনেটে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করা সম্ভব। এই আর্টিকেলে আলোচিত ধাপগুলো অনুসরণ করে আপনি আজই আপনার ব্লগিং যাত্রা শুরু করতে পারেন। সঠিক পরিকল্পনা এবং নিয়মিত প্রচেষ্টাই আপনাকে একজন সফল ব্লগার হিসেবে গড়ে তুলবে।